• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

অ্যাতলেতিকোকে হারের স্বাদ দিলো গেটাফে

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫

সাম্প্রতিক সময়ে স্প্যানিশ লা লিগায় এতটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কি না সন্দেহ। তিন শীর্ষ দলের মধ্যে মাত্র এক পয়েন্টের ব্যবধান। ৫৭ পয়েন্ট বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের। ৫৬ পয়েন্ট অ্যাতলেতিকো মাদ্রিদের। তবে, অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য দুর্ভাগ্য। গত রোববার রাতে তারা সুযোগ পেয়েছিলো বার্সেলোনাকে পেছনে ফেলার; কিন্তু গেটাফের মাঠে গিয়ে ২-১ গোলে হেরে এলো দিয়েগো সিমিওনের শিষ্যরা। এই হারের ফলে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগটা হারিয়ে ফেললো তারা। গত সপ্তাহের মাঝপথে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়েছিলো অ্যাতলেতিকো। ওই ম্যাচেও রিয়ালের কাছে ২-১ গোলে হেরেছিলো তারা। অর্থ্যাৎ এ নিয়ে টানা ২ ম্যাচ হারতে হলো আলভারেজ-গ্রিজম্যানদের। অ্যাতলেতিকোর হারের ফলেই বোঝা যাচ্ছে, ম্যাচটিতে কঠিন লড়াই হয়েছে। আক্ষরিক অর্থেই হয়েছে। প্রথমার্ধে তো বটেই, দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যন্ত কেউ কোনো গোলই করতে পারছিলো না। ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন আলেকজান্ডার সোরলথ। গেটাফের এক ডিফেন্ডার হ্যান্ডবল করেছিল কি না, লম্বা সময় ধরে ভিএআর রিভিউ দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৮৮তম মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যানজেল কোরেয়া। তখনই গেটাফেকে সমতায় ফেরান মাউরো আরামবারি। ইনজুরি সময়ে এসে (৯০+২ মিনিটে) অ্যাতলেতিকোকে স্তব্দ করে দিয়ে দ্বিতীয় গোল করে বসেন আরামবারি। ২-১ গোলে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে আর সমতায় ফেরারও সুযোগ পায়নি তারা। ফলে পরাজয় মেনেই মাঠ ছাড়তে হলো অ্যাতলেতিকোকে।


এই বিভাগের আরো সংবাদ