• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ত্রিশালে এ.আই পদ্ধতিতে মৎস্য চাষের দ্বিতীয় প্রকল্পের উদ্ধোধন

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫

কৃত্তিম বুদ্ধিমত্তা বা এ.আই পদ্ধতিতে মাছ চাষ কার্যক্রমে ব্যাপক সাফল্যের পর এবার দ্বিতীয় প্রকল্প হিসেবে উপজেলা পরিষদের অর্থায়নে পরিষদের সরকারি পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছ চাষ শুরু হয়েছে। সোমবার (১০ মার্চ) দুপুরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করে দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান মাসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শহিদ উল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ট্যাকনিকেল সার্পোটার রনি সাহা প্রমূখ।

এর আগে  উপজেলার  কানিহারী  ইউনিয়নের একটি সরকারি পুকুরে এ আই পদ্ধতিতে  মাছ চাষ করে সফলতা পেয়েছেন  উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে উপজেলা পরিষদের সরকারি পুকুরটি পুনরায় খনন করে মাছ চাষের জন্য উপযুক্ত করা হয়।

ত্রিশাল উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার (বর্তমানে ইউএনও মোহনগঞ্জ) জুয়েল আহমেদ কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি উদ্ধাভান করে মাছ চাষ শুরু করে সফলতার অর্জন করেন।

জানা গেছে ভার্টিকাল  এক্সপানশন গভীর পানির স্তর ব্যবহার করে একই পুকুরে বেশী মাছ চাষ করা হয়।  এই পদ্ধতিতে মাছ চাষ করতে এগিয়ে আসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ও মৎস্য চাষীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।


এই বিভাগের আরো সংবাদ