• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

অনুশীলনের বিরতি দিনে জামাল ভূঁইয়াদের ওমরাহ পালন

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১০ মার্চ, ২০২৫

তিন বছর ধরে নানান সময়ে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ ফুটবল দল। পাশাপাশি অনুশীলন বিরতিতে করেছে ওমরাহ। এবারও ব্যতিক্রম হয়নি। সোমবার অনুশীলনে বিরতিতে ওমরাহ পালন করেন দলের মুসলিম ফুটবলার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ওমরাহ পালন নিয়ে বলেছেন, ‘গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালন করেছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক, দলের জন্যও ভালো। আমাদের জন্য দোয়া করবেন, সবাই সুস্থ আছে।’

ওমরাহ পালনের ফলে দলের মনোযোগ আরও বাড়বে বলে মনে করেন ডিফেন্ডার রহমত মিয়া, ‘আমি আগেও ফুটবল দলের সঙ্গে দু’বার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। সবাই এখানে আসার জন্য উদগ্রীব থাকে। এতে আমাদের মনোযোগ বেড়ে যাবে।’

সুদানের বিপক্ষে সৌদি আরবে প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি বাংলাদেশ দলের। অনুশীলনে নিজেদের ব্যস্ত রেখেছেন। দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘সোমবার (সোমবার) আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই।

এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে নিজের কাছেও খারাপ লাগতো। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেয়া হয়েছে।’

এদিকে, সোমবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলামের। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দল সৌদি আরবে ক্যাম্প করছে। জামাল-তারিকরা দেশে ফিরবেন আগামী ১৭ মার্চ।


এই বিভাগের আরো সংবাদ