• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

হোসাইন সুলভ
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছায় সারাদেশে বেড়ে চলা নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে মুক্তাগাছার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়।

বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে একত্রিত হন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল— “We want justice, no more rapist”, আমার বোনের কা”ন্না আর না আর না , আমার বোন ধ’র্ষিত কেনো ইন্টারিম জবাব চাই , জেগেছে রে, জেগেছে বাঘিনী রা জেগেছে।, ফাঁ’সি ফাঁ’সি, ফাঁ’সি চাই ধ’র্ষকের ফাঁসি চাই , ধ’র্ষকের ঠিকানা এই বাংলাদেশে হবে না  ইত্যাদি। মিছিলটি মুক্তাগাছার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলেন, দেশে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটছে, কিন্তু বিচার না হওয়ায় অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

এ সময় মুক্তাগাছা প্রেস ক্লাবের সামনেও শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা বলেন, ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যাতে আর কোনো মা-বোনের ওপর এমন বর্বরতা না ঘটে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার যুগ্ম সদস্য সচিব খাইরুল ইসলাম এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, “ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, নয়তো এমন ঘটনা বারবার ঘটতেই থাকবে।” এই কর্মসূচির মধ্য দিয়ে মুক্তাগাছার সাধারণ শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছেন, তারা অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকতে রাজি নয়। তারা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য মাঠে থাকবে এবং অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ অব্যাহত রাখবে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে মুক্তাগাছার সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন আফিয়া, মাহিন, সুজান, রিফাত, সুচি প্রমুখ।

 


এই বিভাগের আরো সংবাদ