• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের মুক্তাগাছা উপজেলা কমিটি ঘোষণা

হোসাইন সুলভ
আপডেট: বুধবার, ১২ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের মুক্তাগাছা উপজেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। বুধবার, ১২ই মার্চ সন্ধ্যায় দলটির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শেখ ফরিদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের স্বাক্ষরিত দলীয় প্যাডে নতুন এই কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মোঃ শহীদুর রহমান (সোহেল) কে আহ্বায়ক, মোঃ কামরুজ্জামান তালুকদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ ফয়জুর রহমান ফরাজীকে যুগ্ম আহ্বায়ক, মোঃ মাহফুজুর রহমান মাহফুজকে সদস্য সচিব এবং মোঃ আঃ গফুরকে সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সমর্থকরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন এবং নতুন নেতৃত্বের প্রতি আশা প্রকাশ করেছেন যে, তারা সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করবে। স্থানীয় রাজনৈতিক মহলে এই কমিটি গঠনের বিষয়টি ইতিবাচকভাবে গৃহীত হয়েছে। অনেকে মনে করছেন, নতুন নেতৃত্ব মুক্তাগাছা উপজেলায় দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নবনির্বাচিত আহ্বায়ক মোঃ শহীদুর রহমান সোহেল বলেন, “আমরা সংগঠনের আদর্শ বজায় রেখে মুক্তাগাছা উপজেলায় দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করার চেষ্টা করবো। দলীয় কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো এবং দলের সুনাম অক্ষুণ্ণ রাখতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।”

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের মুক্তাগাছা উপজেলা কমিটি গঠনের মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দলটির নেতাকর্মীরা নতুন কমিটির নেতৃত্বে সংগঠনের শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


এই বিভাগের আরো সংবাদ