• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

হোসাইন সুলভ
আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মুক্তাগাছা (ময়মনসিংহ): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সার্বিক সহযোগিতায় মুক্তাগাছায় পথচারী, গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার ১৪ই মার্চ বিকালে  মুক্তাগাছা উপজেলা ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এ সময় ছাত্রদল নেতারা পৌরশহরের ডাকবাংলোর সামনে রোজাদারদের হাতে ইফতার তুলে দেন।

আয়োজক মো. দেলোয়ার হাসান সজল বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাইয়ের দিকনির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ইফতার বিতরণ করছি। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পথচারীরা।


এই বিভাগের আরো সংবাদ