• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় মরহুম হযরত আলীর স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপন সারওয়ার
আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

মুক্তাগাছায় মরহুম হযরত আলীর স্মৃতি স্মরণে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সৈয়দপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহবুবুল হাসান রোকনের তত্ত্বাবধানে এ মহতি আয়োজন সম্পন্ন হয়। ইফতার মাহফিলের আগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধির গুরুত্ব এবং মরহুম হযরত আলীর সততা, নিষ্ঠা ও মানবিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, রমজান আত্মসংযম ও পরিশুদ্ধ চেতনা গড়ে তোলার মাস। ব্যক্তি ও সমাজের ইতিবাচক পরিবর্তনে এ মাসের শিক্ষা কাজে লাগানোর আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বড়গ্রাম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুদ্দিন আহমেদ বাবুল, সৈয়দপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, ২নং বড়গ্রাম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান সবুজ, যুগ্ম আহ্বায়ক মো. রাজ্জাক মেম্বার, সাবেক ছাত্রদল সভাপতি মো. দুলাল মাস্টার, যুগ্ম আহ্বায়ক মো. কাজল খান, যুগ্ম সম্পাদক মো. গোলাম মাহফুজ খান কাজল, সদস্য মো. নেকবর আলী মন্ডল, মো. ফজলুল হক, মো. কাদের ফকির প্রমুখ।

অনুষ্ঠানে প্রায় দুই হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মরহুম হযরত আলীর আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলের আয়োজক মো. মাহবুবুল হাসান রোকন বলেন, “রমজান পারস্পরিক সৌহার্দ্য ও নৈতিক দায়িত্ব পালনের মাস। মরহুম হযরত আলীর স্মরণে এ আয়োজনে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, তাঁর কর্ম ও আদর্শ এখনও সবার হৃদয়ে বেঁচে আছে।” মাহফিল শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে ধারণ করে এমন আয়োজনে স্থানীয়দের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজক ও অতিথিরা।

 


এই বিভাগের আরো সংবাদ