• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছার মানকোন ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোসাইন সুলভ
আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৬ নং মানকোন ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় ঈদগাহ মাঠে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন বাবলু। বিশেষ অতিথি ছিলেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. শহীদুল ইসলাম শহীদ। এতে সভাপতিত্ব করেন মানকোন ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম তারা।

প্রধান অতিথি মো. জাকির হোসেন বাবলু বলেন, “বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি নিরলস কাজ করে যাচ্ছে। এই পবিত্র রমজানে আমরা আল্লাহর কাছে দোয়া করি, যেন দেশকে দুর্নীতি, দুঃশাসন ও স্বৈরাচারের হাত থেকে রক্ষা করা যায়।”

বিশেষ অতিথি মো. শহীদুল ইসলাম শহীদ বলেন, “দেশের জনগণের মুক্তির জন্য বিএনপি বদ্ধপরিকর। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।”

ইফতার মাহফিলে তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানিয়েছেন, এ আয়োজন রমজান মাসজুড়ে চলবে। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো সংবাদ