• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছার মানকোন ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোসাইন সুলভ
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ই মার্চ শনিবার উপজেলার পদুরবাড়ী বাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজন সম্পন্ন হয়।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান খোকন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির এটিএম ইলিয়াস, মানকোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম তারা, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফেরদৌস হক হীরা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই ইফতার মাহফিলে প্রায় ৪ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

 


এই বিভাগের আরো সংবাদ