• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছার বড়গ্রাম ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোসাইন সুলভ
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ মার্চ (শনিবার) উপজেলার বাজে মানকোন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মহতী আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়গ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন বাবুল, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইফতার মাহফিল কেবল ধর্মীয় আয়োজন নয়, বরং এটি পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বর্তমান সময়ে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দলমত নির্বিশেষে সবাইকে একত্রিত করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপি এই আয়োজন করে। তারা আরও বলেন, দলীয় ঐক্য বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হবে তাদের প্রধান লক্ষ্য।

ইফতার পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া পরিচালনা করা হয়, যেখানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এই ইফতার মাহফিলে প্রায় তিন শতাধিক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করেছে বলে নেতৃবৃন্দ মনে করেন। শেষে ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

 


এই বিভাগের আরো সংবাদ