মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিস মুক্তাগাছা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার মুক্তাগাছার মুজাটি ইদারাতুল মারুফ মাদ্রাসায় এক সভার মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেন। নবগঠিত কমিটিতে মাওলানা আব্দুল হালিমকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটিতে মাওলানা মুজীবুর রহমানকে সভাপতি ও মাওলানা ফারুক আহমাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক মুফতি আবু নাইম, বায়তুল মাল সম্পাদক হাফেজ মুজীবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হাই মিসবাহ, অফিস সম্পাদক মাওলানা জয়নাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টারসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি ঘোষণা করেন ময়মনসিংহ জেলা পশ্চিমের সভাপতি মুফতি সারোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম ও সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম। তারা নবগঠিত কমিটির সদস্যদের দায়িত্ব ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ইসলামী আদর্শ প্রতিষ্ঠা, সংগঠনের কার্যক্রম গতিশীল করা এবং সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।