• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে সনাকের মানববন্ধন

হোসাইন সুলভ
আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মুক্তাগাছায় সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন হাতে অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ইয়েস গ্রুপ ও সনাকের সদস্যরা অংশ নেন। কর্মসূচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে ১১ দফা প্রস্তাব উপস্থাপন করা হয়।

সভাপতিত্ব করেন মুক্তাগাছা সনাকের সভাপতি অধ্যাপক আব্দুস সবুর। ধারণাপত্র উপস্থাপন করেন ইয়েস গ্রুপের সহ-দলনেতা মোহাম্মদ আবু নাইম। স্বাগত বক্তব্য দেন সনাকের সহ-সভাপতি কাজী মনিরা তরফদার। এছাড়া মুক্তাগাছা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সনাক সদস্য এম. ইদ্রিছ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহায়তা প্রদানের দাবি জানান। পাশাপাশি, বৈষম্যবিরোধী আন্দোলন ও “নতুন বাংলাদেশ”-এর মূল চেতনার সঙ্গে সামঞ্জস্য রেখে সব ধরনের যৌন নির্যাতন, সহিংসতা ও বৈষম্য প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এসময় সনাক, ইয়েস, এসিজি ও টিআইবির পক্ষ থেকে নারীর নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিত প্রয়াসের গুরুত্ব তুলে ধরা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এক কণ্ঠে নারী ও শিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।


এই বিভাগের আরো সংবাদ