ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই মার্চ ২০২৫ রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ। ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন আল আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান সাইফুল ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সুলতান।

অনুষ্ঠানে শহর বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বক্তব্য রাখেন এবং মাহে রমজানের তাৎপর্য তুলে ধরেন। ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।