ময়মনসিংহের মুক্তাগাছায় পবিত্র রমজান মাসে জীবনযুদ্ধে ব্যস্ত পথচারী, রিকশা-অটোচালক, ক্ষুদ্র দোকানদার ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে সমাজ কল্যাণ সংসদ। ১৬ই মার্চ রবিবার সন্ধ্যায় মুক্তাগাছা পৌর এলাকায় সংগঠনের স্বেচ্ছাসেবকদের উদ্যোগে তিনটি পয়েন্টে ইফতার বিতরণ করা হয়।
পৌর শহরের ডাকবাংলোর সামনে, কলেজ রোড ও চৌরঙ্গী মোড়ে আয়োজিত এই কার্যক্রমে ৩৫০ জনের বেশি মানুষ ইফতার গ্রহণ করেন। সংগঠনের স্বেচ্ছাসেবকরা যথাযথ শৃঙ্খলা বজায় রেখে ইফতার সামগ্রী বিতরণ করেন, যাতে সুবিধাবঞ্চিত মানুষেরা সময়মতো ইফতার করতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়ক আমিরুল ইসলাম আরিয়ান, সমন্বয়ক সাঈদ সরকার, সহ-সমন্বয়ক আশরাফুল হক, সাধারণ সম্পাদক আমানুল্লাহ ইসলাম আকাশ, সহ-সাধারণ সম্পাদক তাহমিদ আল হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সহ সংগঠনের বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবকগণ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “জীবিকার তাগিদে যারা ইফতারের সময়েও বাইরে থাকেন, তাদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস আমাদের। যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।”
“ঘুচিয়ে আঁধার ফুটাবো আলো, সমাজটাকে বদলাই চলো”—এই স্লোগানকে সামনে রেখে সমাজ কল্যাণ সংসদ ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।