• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সাবেক যুব নেতা সাইদুর রহমান ফরাজীর সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হোসাইন সুলভ
আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মুক্তাগাছা প্রতিনিধি: সাবেক যুব নেতা সাইদুর রহমান ফরাজীর সুস্থতা কামনায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ই মার্চ রবিবার মুক্তাগাছায় গোল্ডেন বয়েস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌর বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম শহীদ।

গোল্ডেন বয়েস ক্লাবের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও সাইদুর ফরাজীর ছোট ভাই আসাদ ফরাজি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য মীর্জা মাসুদ, উপজেলা ছাত্রদল নেতা শরীফ, গোল্ডেন বয়েস ক্লাব ও ৬ নং মানকোন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কবির হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নুরে আলম পলাশ, গোল্ডেন বয়েস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন, মাসুদ পাভেজ, ইমরুল হাসান, রাহুল কালোয়ার প্রমুখ।

এসময় বক্তারা সাইদুর রহমান ফরাজীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং দলের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ইফতারের পূর্বে সাইদুর ফরাজীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো সংবাদ