• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

চাঁদপুর মতলবে যৌথ বাহিনী কর্তৃক দালাল চক্র আটক

মিজানুর রহমান
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দালাল চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার ১৭ মার্চ ২০২৫ তারিখ বেলা ১২ টার সময়  স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং দক্ষিণ মতলব থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে মতলব দক্ষিণ উপজেলার উত্তর বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় পরিচয় পত্রের নিবন্ধন সংক্রান্ত তথ্য হালনাগাদ কাজ চলমান ছিল। উক্ত ঘটনাস্থলে অর্থের বিনিময়ে কাজ করার অভিযোগে দালাল চক্রের সাথে জড়িত হাসান (৩১) এবং নাজমুল (২৪)’কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত ব্যক্তির নিকট হতে ৫৩৫৫ অবৈধ টাকা এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাতে আরো বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।


এই বিভাগের আরো সংবাদ