• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

গফরগাঁওয়ে সুলভ মূল্যের হাট, ক্রেতাদের উপচেপড়া ভিড়

রফিকুল ইসলাম খান
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জনসাধারণের জন্য ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং অসহায় মানুষের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এন.এম. আবদুল্লাহ-আল-মামুন প্রশংসনীয় ভূমিকা রাখছেন। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হওয়া “সুলভ মূল্যের হাট”সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।

স্বাভাবিক বাজার দর হতে কম মূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে হাটটিতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

রমজান মাসব্যাপী উপজেলার পরিষদ চত্বরে মঙ্গলবার ১৮ মার্চ) সকালে “সুলভ মূল্যের হাট”উদ্বোধন করেন ইউএনও এন.এম. আবদুল্লাহ-আল-মামুন।

যেখানে বোতলজাত ও খোলা সয়াবিন তেল, চিনি, ডিম, দেশীয় মাছ, ব্রয়লার মুরগি, গরুর গোশত, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে। জনসাধারণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে। প্রতি বৃহস্পতিবার আর মঙ্গলবার সুলভ মূল্যের হাট বসবে।

স্থানীয়রা বলছেন, “ইউএনও সাহেব আমাদের জন্য যা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।

ইউএনও এন.এম. আবদুল্লাহ-আল-মামুন

বলেন, এ ধরনের উদ্যোগে সাধারণ মানুষ যেমন উপকৃত হচ্ছে, তেমনি প্রশাসনের প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে। রমজান মাসজুড়ে এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি।


এই বিভাগের আরো সংবাদ