মুক্তাগাছা, ময়মনসিংহ │ ১৮ মার্চ ২০২৫
২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহের উদ্যোগে পবিত্র মাহে রমজানের বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ রমজান) ২ এপিবিএনের পুলিশ ম্যাচে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের সম্মানিত অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব মো: কুতুব উদ্দিন। তিনি রমজানের তাৎপর্য ও সিয়ামের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এ সময় ২ এপিবিএন, মুক্তাগাছায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। তারা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় একসঙ্গে ইফতার গ্রহণ করেন।
উল্লেখ্য, এপিবিএন সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে আত্মশুদ্ধির লক্ষ্যে প্রতি বছর রমজানে এমন আয়োজন করা হয়ে থাকে।