• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মোস্তাকিমের ৪০৪ রানের বিরল রেকর্ড

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
আজ সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হয়ে ১৭০ বলে ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার মোস্তাকিম হাওলাদার -ছবি : সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে স্বীকৃত ক্রিকেটে ৪শ রানের ব্যক্তিগত ইনিংস খেলে বিরল রেকর্ড গড়লেন মোস্তাকিম হাওলাদার।

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে আজ সেন্ট গ্রেগরি স্কুলের বিপক্ষে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হয়ে ১৭০ বলে ৪০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ওপেনার মোস্তাকিম। তার ইনিংসে ৫০টি চার এবং ২২টি ছক্কা ছিল।

৭১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর তৃতীয় উইকেট জুটিতে সোয়াদ পারভেজের সাথে ৬৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মোস্তাকিম। ডাবল সেঞ্চুরি করেন পারভেজ। ১২৪ বল খেলে ৪২টি চার ও ১৩টি ছক্কায় ২৫৬ রানে অপরাজিত ছিলেন পারভেজ।

মোস্তাকিম ও পারভেজের কীর্তির দিন ৫০ ওভারে ২ উইকেটে ৭৭০ রানের পাহাড় গড়ে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।

জবাবে ১১.৪ ওভারে মাত্র ৩২ রানে অলআউট হয় সেন্ট গ্রেগরি স্কুল। ফলে ৭৩৮ রানের বিশাল ব্যবধানে জয় পায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ।

সেন্ট গ্রেগরি স্কুলের হয়ে সাত ব্যাটার শূন্য রানে ফিরেন। সর্বোচ্চ ৮ রান করেন অদ্রিতা বনিক।

ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের হাসান হৃদয় ৬ উইকেট ও পারভেজ ৪ উইকেট শিকার করেন।


এই বিভাগের আরো সংবাদ