• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় নকল নবিশ এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

হোসাইন সুলভ
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ এসোসিয়েশন, মুক্তাগাছা শাখার নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। আজ বিকেলে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটির সভাপতি আসাদুজ্জামান তারা এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার এস এম শফিউল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অফিস সহকারী মাসুদুর রহমান ও সিনিয়র নকল নবিশগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম শফিউল বারী বলেন, “নকল নবিশগণ সাব রেজিস্ট্রি অফিসের গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে জনগণকে সর্বোত্তম সেবা প্রদান করা সম্ভব। নতুন কমিটির নেতৃত্বে আমরা আরও দক্ষ ও স্বচ্ছ পরিবেশে কাজ করতে পারব বলে আশা করছি।”

সংবর্ধিত সভাপতি আসাদুজ্জামান তারা বলেন,
“আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা আমরা সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। সকলের সহযোগিতায় নকল নবিশদের স্বার্থ সংরক্ষণ ও দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে কাজ করব।”

সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিমেল বলেন,
“নকল নবিশদের পেশাগত উন্নয়ন ও দাপ্তরিক কাজে শৃঙ্খলা বজায় রাখতে আমরা কাজ করব। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে চাই।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন।


এই বিভাগের আরো সংবাদ