• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

স্বদেশ সংবাদ সম্পাদক জগদীশ চন্দ্র সরকারের অসুস্থতা, উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ

হোসাইন সুলভ
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ময়মনসিংহ, ১৯ মার্চ:

দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার সম্পাদক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার আকস্মিক শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) ভোররাতে হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন, যার ফলে তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করায় বিকেল সাড়ে ৩টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাঁকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরবর্তী সময়ে চিকিৎসকদের পরামর্শক্রমে তাঁকে ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়।

শ্রী জগদীশ চন্দ্র সরকারের দ্রুত আরোগ্য কামনা করে সর্বস্তরের মানুষের দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তাঁর স্ত্রী শ্রীমতি সবিতা রানী সরকার, পুত্র শ্রী জগন্নাথ চন্দ্র সরকার এবং কন্যা পুলিশ সুপার সীমা রানী সরকার।

আমরা সকলেই তাঁর সুস্থতা কামনা করি এবং আশা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।


এই বিভাগের আরো সংবাদ