• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

দৈনিক গণমানুষের আওয়াজ-এর ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোসাইন সুলভ
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাকক্ষে ১৯ মার্চ বুধবার দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির জেলা প্রতিনিধি শরৎ সেলিম এবং সঞ্চালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাটি ও মানুষ পত্রিকার সম্পাদক একে এম ফখরুল আলম বাপ্পী চৌধুরী। তিনি বলেন, “গণমানুষের আওয়াজ পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ পরিবেশন করে আসছে, যা প্রশংসনীয়। ভবিষ্যতেও এটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশা করি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম মনিরুজ্জামান, দৈনিক ঊর্মি বাংলা পত্রিকার সম্পাদক সুমন ভৌমিক, সুবর্ণ বাংলা পত্রিকার সম্পাদক আরিফ রেওগীর, বিশ্ব বাংলা ভিশন পত্রিকার প্রকাশক ও সম্পাদক দীপক চন্দ্র দে, সিনিয়র সাংবাদিক জহর লাল, দৈনিক আমার সংবাদ ময়মনসিংহ প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, দৈনিক আইন বার্তার প্রতিনিধি মারুফ হোসেন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক ফজলু, জনতার কণ্ঠ স্বর পত্রিকার স্টাফ রিপোর্টার ফয়েজ আল মামুন, দৈনিক সকাল বেলার প্রতিনিধি শরীফ আহম্মেদ, সিনিয়র ফটো সাংবাদিক তারিক-উল-হক তারেক, সাংবাদিক অজিফা ইফতাক মিম, রিযওয়ানা আহম্মেদ জিম, তানিয়া খানমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “সত্য ও তথ্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমানুষের আওয়াজ যেভাবে কাজ করছে, তা প্রশংসার দাবিদার। পত্রিকাটি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মান ধরে রাখবে বলে আমাদের বিশ্বাস।” তারা আরও বলেন, “একটি পত্রিকার সাফল্যের পেছনে সংবাদকর্মীদের পাশাপাশি বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমরা সবাই মিলে গণমানুষের আওয়াজ-এর আরও অগ্রগতি কামনা করি।” আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো সংবাদ