• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ময়মনসিংহে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের বিশেষ উদ্যোগ

হোসাইন সুলভ
আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। জেলার ১৩টি উপজেলায় বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য, গোয়েন্দা নজরদারি এবং অপরাধ দমনে বিশেষ টিমের তৎপরতা। অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য ঠেকাতে এবং ছিনতাই-চাঁদাবাজি প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ঈদ ঘিরে ব্যাংক, অফিস-আদালত, শপিংমলসহ জনসমাগমস্থলে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। বিশেষ করে নারী ক্রেতাদের নিরাপত্তায় বিপুল সংখ্যক নারী পুলিশ নিয়োজিত থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে তিনটি প্রবেশমুখ—শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং শম্ভুগঞ্জ মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। একই সঙ্গে টাঙ্গাইল থেকে রহমতপুর বাইপাস এবং ঢাকা বাইপাসে চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, “রমজানে শুধু নিরাপত্তা ব্যবস্থাই জোরদার করা হয়নি, বরং বাস টার্মিনাল, রেলস্টেশন ও যানবাহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক পুলিশি তৎপরতা থাকবে। ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে, যাতে শহরবাসী নির্বিঘ্নে কেনাকাটা করতে পারে এবং নিরাপদে বাড়ি ফিরতে পারে।”

পুলিশ সুপার আরও জানান, ঈদ জামায়াতের নিরাপত্তা, জাল টাকা প্রতিরোধ, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শপিংমল ও বাজার এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বড় অঙ্কের অর্থ পরিবহনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শহরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দিনরাত কাজ করবে, যাতে রমজান ও ঈদ আনন্দময় হয়ে ওঠে।”


এই বিভাগের আরো সংবাদ