• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় পরিচ্ছন্নতা ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান শুরু

হোসাইন সুলভ
আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

মুক্তাগাছা প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে মুক্তাগাছায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ অভিযান। মুক্তাগাছা এপি-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বৃহস্পতিবার।

উপজেলার বাশাটি ও দুল্লা ইউনিয়নের ৫০টি গ্রামে একযোগে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মুক্তাগাছা এপি’র ম্যানেজার রোলেন্ড গোমেজ ও প্রোগ্রাম অফিসার রাশেদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বাশাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শেকবর আলী, মহিলা ইউপি সদস্য উম্মে কুলসুম ও ধর্মীয় নেতা মো. খলিলুর রহমান।

এ মহতী উদ্যোগে গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, চাইল্ড ফোরামের সদস্যসহ প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

মুক্তাগাছা এপি পর্যায়ক্রমে পুরো উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করবে। সংগঠনটি প্লাস্টিক বর্জন ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন আয়োজকরা।


এই বিভাগের আরো সংবাদ