• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় ইসরাইল ও ভারত বিরোধী বিক্ষোভে জনতার ঢল

হোসাইন সুলভ
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

পবিত্র রমজান মাসে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা ও ভারতে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর মুসলিম নির্যাতনের প্রতিবাদে মুক্তাগাছায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় বড় মসজিদের সামনে ইত্তেফাকুল উলামা ও সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত এই সমাবেশে হাজারো মানুষ অংশ নেয়। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন প্রান্ত থেকে জনতা মিছিলসহকারে উপস্থিত হয় এবং ইসরাইল ও ভারতীয় পণ্য বর্জনের দাবিতে স্লোগানে মুখরিত করে তোলে পুরো শহর।

বড় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন জমিয়তে উলামা বাংলাদেশ মুক্তাগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আক্রাম হোসেন, ইত্তেফাকুল উলামা মুক্তাগাছার সাধারণ সম্পাদক মাওলানা আমানুল্লাহ রাহমানি, মাওলানা জাকির হোসেন মুকাররমি, মাওলানা নূরে আলম সিদ্দিকী, মাওলানা আশিকুর রহমান, হাকিম কামরুল হাসান ও মাওলানা মতিউর রহমান প্রমুখ।

বক্তারা ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “নারী-শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে, ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে, অথচ তথাকথিত বিশ্ব মোড়ল আমেরিকা, জাতিসংঘ এবং ভারত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তবে সেদিন আর বেশি দূরে নয়, ইনশাআল্লাহ, একদিন পেন্টাগনের ওপর কালেমার পতাকা উড়বে।”

সমাবেশ শেষে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো সংবাদ