• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় উলামা বিভাগ কর্তৃক আলেম ও ইমাম-খতিবদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হোসাইন সুলভ
আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫

মুক্তাগাছা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলার “উলামা বিভাগ” কর্তৃক আয়োজিত সম্মানিত উলামা, ইমাম ও খতিবদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, ইত্তেফাকুল উলামা মুক্তাগাছা উপজেলার নেতৃবৃন্দসহ শতাধিক ইমাম ও খতিব অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি উলামা-মাশায়েখদের ইসলামী মূল্যবোধ প্রচার ও প্রসারে অবদান রাখার আহ্বান জানান এবং সমাজ গঠনে তাঁদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তারা ইসলামী ঐক্য ও সমাজ সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন এবং ধর্মীয় নেতাদের ভূমিকার প্রশংসা করেন। আয়োজকদের ধন্যবাদ জানিয়ে উপস্থিত অতিথিরা বলেন, এমন আয়োজন উলামা ও ইমামদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্য সুসংহত করবে।

উল্লেখ্য, মাহফিলে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। অনুষ্ঠানটি এক আবেগঘন ও অনুপ্রেরণাদায়ক পরিবেশে সম্পন্ন হয়।


এই বিভাগের আরো সংবাদ