• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সাইদুর রহমান ফরাজির রোগমুক্তি কামনায় দোয়া ও পথচারীর মাঝে ইফতার বিতরণ

হোসাইন সুলভ
আপডেট: শনিবার, ২২ মার্চ, ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছায় পবিত্র রমজান মাস উপলক্ষে সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা মো. সাইদুর রহমান ফরাজির রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও ছয় শতাধিক পথচারীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে পৌর শহরের ডাকবাংলোর সামনে এ কে স্টুডেন্ট ফোরামের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইফতার বিতরণের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. শহিদুল ইসলাম শহিদ। তিনি বলেন, “সাইদুর রহমান ফরাজি ছাত্র সমাজের আইকন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় আমরা তার সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আসাদ ফরাজি, পৌর ছাত্রদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন শাকিল, যুগ্ম আহ্বায়ক সুলাইমান আহমেদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শওকত হোসেন, যুগ্ম আহ্বায়ক রাকিব, ৮ নম্বর দাওগাও ইউনিয়ন ছাত্রদল সভাপতি আহমেদ আল আমিন, ৬ নম্বর মানকোন ইউনিয়ন ছাত্রদল সভাপতি সজিব, বাশাটি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মানিক, কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ সরকার, উপজেলা ছাত্রদল নেতা ইসরাফিল হোসাইন, ছাত্রদল নেতা জহিরুল ইসলাম, আলাল মির্জা, দেলোয়ার হোসেন, ছাত্রনেতা মেহেদি হাসান খান সাফি এবং সরকারি সদত বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহ-সভাপতি ইসতিয়াক আহমেদ মৃদুলসহ আরও অনেকে।

এ কে স্টুডেন্ট ফোরামের নেতারা বলেন, “রমজান শুধু সংযমের মাসই নয়, বরং এটি দান ও মানবতার সেবার মাস। আমরা আমাদের প্রিয় নেতা সাইদুর রহমান ফরাজির সুস্থতার জন্য দোয়া করছি এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করতে পেরে আনন্দিত।”

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া পরিচালনা করা হয়, যেখানে সাইদুর রহমান ফরাজির দ্রুত রোগমুক্তি কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরো সংবাদ