ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মন্ডলসেন গ্রামে এক যুবক তার বিবাহ বিচ্ছেদের পর একটি অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন। সুজন মিয়া নামক ওই যুবক ৬ লক্ষ টাকার কাবিনের টাকা ফেরত দিয়ে দুধ দিয়ে গোসল করেছেন এবং এলাকাবাসীকে মিষ্টি খাইয়ে তার মনের আশা পূর্ণ করেছেন।
তিনি বলেন, “আমার বাবা-মা নেই, এবং আমার এক বড় ভাই আমাকে বিয়ে করিয়েছিল। তবে, আমার স্ত্রী আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছে। এমনকি আমার হাতে কামড়ও দিয়েছে। আমার জীবনের সব সম্পদ কেড়ে নিয়েছে, আমাকে পথে ফকির বানিয়েছে। আমি আজ ঋণগ্রস্ত। ১৯ মার্চ আমি থানায় গিয়ে কাবিনের ৬ লক্ষ টাকা ফেরত দিয়েছি এবং স্ত্রীকে ছেড়ে দিয়েছি। তাই মনের সুখে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। আর আত্মাসুদ্ধির জন্য দুধ দিয়ে গোসল করছি।”
এলাকাবাসী জানায়, সুজন মিয়া তার মনের দুঃখ ও কষ্টকে চিহ্নিত করার জন্য এই পদক্ষেপ নিয়েছেন। তার এই কাজটি এলাকার মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং অনেকেই তার এই অদ্ভুত পদক্ষেপের উদ্দেশ্য ও তাৎপর্য নিয়ে কৌতূহলী।