• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির টিকেট পেলো স্পেন

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

প্রথম লেগের ম্যাচে নেদারল্যান্ডসের রটারডামে ২-২ গোলে ড্র করে এসেছিলো স্পেন। ঘরের মাঠে ভালো কিছুর প্রত্যাশায় মাঠে নেমেছিলো লামিনে ইয়ামালরা। কিন্তু এখানেও সেই সমতা। দুই দল মিলে ৬টি গোল দিলো। কিন্তু কেউ জিততে পারলো না। শেষ পর্যন্ত ১২০ মিনিটের খেলা শেষ ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে সাডেন ডেথে গিয়ে ডাচদের ৫-৪ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ইউরো চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন স্পেন। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে কিলিয়ান এমবাপের ফ্রান্সের। স্পেনের হয়ে এই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওইয়ারজাবাল, অন্য গোলটি করেন লামিনে ইয়ামাল। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন মেমফিস ডিপাই, পেনইয়ান মাতসেন ও জাভি সিমোন্স। টাইব্রেকারে স্পেন এবং নেদারল্যান্ডসের হয়ে প্রথম তিন শটেই গোল হয়েছে। স্পেনের হয়ে গোল করেন মিকেল মেরিনো, ফেরান তোরেস, অ্যালেক্সি গার্সিয়া। নেদারল্যান্ডসের হয়ে গোল করেন ভিরগিল ফন ডাইক, তেউন কুপমেইনার্স, জাভি সিমিওনে। চতুর্থ শটই মিস করেন স্পেনের লামিনে ইয়ামাল, নেদারল্যান্ডসের নোয়া ল্যাঙ। পঞ্চম শটে গোল করেন স্পেনের অ্যালেক্স বায়েনা ও নেদারল্যান্ডসের কেনেথ টেলর। ৬ষ্ঠ শটে গোল করেন স্পেনের পেদ্রি। নেদারল্যান্ডস ডেনিল মালেন শট মিস করেন।


এই বিভাগের আরো সংবাদ