• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

তারেক রহমানের পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ময়মনসিংহ ত্রিশাল পৌর বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সোমবার  (২৪ মার্চ) ত্রিশাল পৌরসভার অফিস সংলগ্ন বেলতলী এলাকায় ত্রিশাল পৌর বিএনপির আয়োজনে এ অর্থ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ প্রদান করেন পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহ মোহাম্মদ মাহবুবুল আলম।

পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডাক্তার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও জাতীয়বাদী মৎস্যজীবী দলের পৌর শাখার সাবেক সভাপতি সাজ্জাদ হোসাইন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিশাল পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বেপারী, বিএনপি নেতা রুহুল আমিন, ওবায়দুল হক মিলন, জাহাঙ্গীর আলম, ওসমান গনি কাজল, আব্দুল আউয়াল বেপারী, জাকির হোসেন প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। তারা আরও জানান, ভবিষ্যতেও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


এই বিভাগের আরো সংবাদ