• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

গফরগাঁওয়ে বিএনপির আয়োজনে মতবিনিময়সভা ও গণ-ইফতার

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে মতবিনিময় সভা, দোয়া ও গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৪ মার্চ) বিকেলে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে উস্থি ইউনিয়ন বিএনপি উদ্যোগে এই  মতবিনিময়, দোয়া ও গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ইফতার পূর্ব আলোচনা সভায় উস্থি ইউনিয়ন বিএনপি নেতা মোঃ মজনু ভেন্ডারের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা তোফাজ্জল হোসেন উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডঃ আল ফাতাহ্ খান।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য এম এ মালেক, আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন ও নজরুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম দিদার, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান ও পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল কবির সেলিমসহ আরও অনেকেই প্রমূখ। উক্ত অনুষ্ঠানে অন্তত কয়েক হাজার দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ এই গণ ইফতারের অংশ নেন।


এই বিভাগের আরো সংবাদ