• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় ঈদের কেনাকাটায় উপচে পড়া ভিড়

হোসাইন আহাম্মেদ সুলভ
আপডেট: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের মুক্তাগাছায় ঈদকে ঘিরে কেনাকাটার ধুম লেগেছে। বৃহস্পতিবার গভীর রাতেও শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে ছিল উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছেলে-বুড়ো, তরুণ-তরুণী সবাই মেতে উঠেছেন কেনাকাটায়।

শহরের বড় মসজিদ মার্কেট, রফিজউদ্দিন মার্কেট, ডিসপেনসারি রোড ও মারোয়ারি পট্টি ছিল ক্রেতাদের পদচারণায় মুখর। দোকানগুলোতে কাপড়, জুতো, কসমেটিকসসহ নানা সামগ্রী কিনতে ব্যস্ত সময় পার করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরাও বেচাবিক্রিতে খুশি। তবে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা, যদিও তা খুব একটা বেশি নয় বলে তারা জানান।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের সময় যত ঘনিয়ে আসছে, বেচাবিক্রি তত বাড়ছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা ছিল নজরকাড়া। প্রশাসনের তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, ফলে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করেছেন সবাই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলেছে, আর শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।


এই বিভাগের আরো সংবাদ