• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় ব্যবসায়ী মোখলেছ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও অবরোধ

হোসাইন আহাম্মেদ সুলভ
আপডেট: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যবসায়ী মোখলেছুর রহমান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বিকালে চেচুয়া বাজার এলাকায় হাজারো ব্যবসায়ী ও সাধারণ মানুষ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে আন্দোলনে নামে।

বিক্ষুব্ধ জনতা ময়মনসিংহ-জামালপুর মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে, ফলে ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। এমনকি জামালপুরের ইসলামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িও যানজটে আটকে যায়।

বিক্ষোভের একপর্যায়ে মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন ঘটনাস্থলে এলে বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবি জানায়। উত্তেজিত জনতা তার দিকে তেড়ে এলে তিনি পাশের একটি মার্কেটে আশ্রয় নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ঘটনাস্থলে গেলে তাকেও বিক্ষোভকারীদের তোপের মুখে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এসে ওসি ও ইউএনওকে নিরাপদে সরিয়ে নেয়।

র‍্যাবের একটি বিশেষ দল এসে পরিস্থিতি শান্ত করে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়। পরে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ১৭ মার্চ পারিবারিক বিরোধের জেরে কেশবপুর বাজারের মুদি দোকানদার মোখলেছুর রহমানকে একদল দুর্বৃত্ত হামলা করে গুরুতর আহত করে। প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

ব্যবসায়ী মালিক সমিতি ও এলাকাবাসী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছে। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনার পর আসামিদের গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়েছিল, কিন্তু তারা জামিনে মুক্তি পায়। নিহতের মৃত্যুর খবর আদালতে পাঠানো হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, “জনগণের আইনি চাহিদা পূরণে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে। ইতোমধ্যে আসামিদের গ্রেফতারের কার্যক্রম শুরু হয়েছে।”

এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।


এই বিভাগের আরো সংবাদ