• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শাহিনুর ইসলাম সাগর: জেল-গুমের যন্ত্রণা পেছনে ফেলে রাজপথের লড়াকু সৈনিক

হোসাইন সুলভ
আপডেট: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম সাগর রাজপথের একজন নির্ভীক এবং আদর্শবাদী তরুণ নেতা হিসেবে এলাকায় সুপরিচিত। বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় থেকে বহুবার জেল, গুম ও হামলার শিকার হয়েছেন তিনি।

২০০৮ সালের পর থেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বারবার কারাবরণ করতে হয়েছে সাগরকে। শুধু তাই নয়, ২০১৫ সালে তাঁকে ১৪ দিন ধরে গুম করে রাখা হয়েছিল, যা ছিল মানবাধিকার লঙ্ঘনের একটি ভয়ঙ্কর নজির। আওয়ামী সন্ত্রাসীদের হাতে বহুবার হামলার শিকার হওয়ার পরও থেমে যাননি তিনি। বারবার জামিনে মুক্তি পেলেও ফেরারি জীবন কাটাতে হয়েছে রাজনৈতিক হয়রানির ভয়ে।

গত ৩০ জুলাই ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করায় তাঁকে গ্রেফতার করে পুলিশ, চলেছে শারীরিক ও মানসিক নির্যাতনও। তবে প্রতিকূল পরিবেশে থেকেও শাহিনুর ইসলাম সাগর গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে অবিচল থেকেছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সরব উপস্থিতি লক্ষণীয়। এলাকায় যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ান নিয়মিত। শীতকালে গরীব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ, প্রতি ঈদে খাদ্য ও কাপড় বিতরণ, বর্ষায় বৃক্ষরোপণসহ নানা সমাজসেবামূলক কার্যক্রমে সবসময় এগিয়ে থাকেন তিনি।

শাহিনুর ইসলাম সাগরের মতে, “রাজনীতি মানে শুধু বক্তৃতা নয়, কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া।”

এমনই এক সংগ্রামী তরুণ, যিনি জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছেন, থেকেছেন মানুষের পাশে—একজন সত্যিকারের ছাত্রনেতা।


এই বিভাগের আরো সংবাদ