• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঢাকা থেকে অপহৃত কিশোরী এনএসআই তথ্যের ভিত্তিতে মুক্তাগাছায় উদ্ধার

হোসাইন আহাম্মেদ সুলভ
আপডেট: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহ জেলা এনএসআই-এর তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক কিশোরীকে মুক্তাগাছা উপজেলার মানকোন ইউনিয়নের নগধারালিয়া এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে।

জেলা এনএসআই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ এপ্রিল ২০২৫) রাতে সাদেক খান রোড, রায়েরবাজার, মোহাম্মদপুর এলাকা থেকে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার রাজারচর বেপারীকান্দি গ্রামের সুবাহান বেপারী ও সুমি বেগমের মেয়ে সুমাইয়া আক্তার কুসুম (১৫) অপহৃত হয়। তাকে অপহরণ করে মুক্তাগাছার গফুর মিয়ার ছেলে রবিন মিয়া।

ঘটনার পর জেলা এনএসআই, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও র‍্যাব-১৪ এর যৌথ অভিযানে মেয়েটিকে মুক্তাগাছা উপজেলার নগধারালিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে কিশোরীকে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, অপহরণকারী রবিন মিয়া ও তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।


এই বিভাগের আরো সংবাদ