• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

কিডনি সুস্থ রাখার জন্য যা যা খাবেন

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

শরীর সুস্থ রাখতে কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্জ্য অপসারণের পাশাপাশি তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কিডনি। সুস্থ কিডনির জন্য খাদ্য তালিকায় কিছু খাবার রাখা জরুরি। জেনে নিন সেগুলো কী কী-

১.লাল ক্যাপসিকামে পটাসিয়াম কম থাকলেও ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ। কিডনির জন্য দারুণ উপকারী এই সবজি।

২.ফাইবার, ফোলেট এবং ভিটামিন সি পাওয়া যায় ফুলকপিতে। এটি শরীরকে বিষমুক্ত করতে সাহায্য করে। ফুলকপিতে পটাসিয়াম কম, ফলে একে কিডনিবান্ধব খাবার বলা হয়।

৩.প্রাকৃতিক মিষ্টি আপেল খেতে পারেন কিডনি সুস্থ রাখার জন্য। এতে ফাইবার থাকে প্রচুর পরিমাণে। ফুলকপি প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যা কিডনির স্বাস্থ্যের জন্যও দুর্দান্ত। এছাড়াও এতে ক্যালোরি কম।

৪.রসুন কেবল স্বাদ যোগ করে না খাবারে, এটি প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। কিডনি ভালো রাখার পাশাপাশি রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

৫.অলিভ অয়েলও কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী। এটি স্বাস্থ্যকর চর্বিতে ভরপুর যা হৃদপিণ্ড এবং কিডনি ভালো রাখে।

৬.বাঁধাকপি একটি পুষ্টিকর ও কিডনিবান্ধব সবজি। এতে পটাসিয়াম কম থাকে। প্রাকৃতিক যৌগ সমৃদ্ধ বাঁধাকপি কিডনি ভালো রাখতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ কমাতে এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।


এই বিভাগের আরো সংবাদ