• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পুলিশ যেন দলীয় নয়, জনগণের বাহিনী হয়: প্রধান উপদেষ্টার আহ্বান

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

গত ১৫ বছর ধরে পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগ তুলে পুলিশকে জনগণের আস্থা অর্জনে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “গত ১৫ বছর ধরে পুলিশকে একটি দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালনের ফলে তারা বহুবার জনরোষের শিকার হয়েছে। দেশের মানুষের ন্যায়বিচার ও অধিকার রক্ষায় পুলিশের এখন দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএমসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

তিন দিনব্যাপী এই আয়োজনে প্রথম দিনেই দেশের ৬২ জন কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ পুলিশের সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য— “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”— যা একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও পেশাদার পুলিশ বাহিনীর লক্ষ্যের প্রতিফলন বলে উল্লেখ করেন বক্তারা।

প্রধান উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল— রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থেকে পুলিশের উচিত হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় অংশীদার হওয়া।


এই বিভাগের আরো সংবাদ