• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। তবে এবার হ্যাকারদের নিশানায় জি-মেইল। স্প্যাম থেকে ভাইরাস হামলার মতো নানা বিপদ সব সময়ই অস্থির করে রাখে ব্যবহারকারীদের। এবার জানা গেল ঝুঁকির মধ্যে রয়েছে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট। এর পেছনে আছে ‘ফিজিং স্ক্যাম’। গুগল এই ঝুঁকির কথা স্বীকারও করে নিয়েছে। সুতরাং জি-মেইল অ্যাকাউন্ট যারা ব্যবহার করেন, তারা সতর্ক না থাকলেই বড় বিপদ ধেয়ে আসবে তাদের দিকে। সম্প্রতি এক সফটওয়্যার ডেভেলপার নিক জনসন এক্স হ্যান্ডলে তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। জানিয়েছেন, তিনি একটি মেইল পান হড়-ৎবঢ়ষু@মড়ড়মষব.পড়স থেকে। সেখানে জানানো হয় যে তার গুগল অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের জন্য একটি সমন জারি করা হয়েছে। একটি লিঙ্কও দেওয়া হয়েছিল, যা দেখতে হুবহু গুগল সাপোর্ট পেজের মতো। কিন্তু তা একটি জাল ওয়েবসাইটের লিঙ্ক। যা গুগলেরই প্ল্যাটফর্ম ংরঃবং.মড়ড়মষব.পড়স-এ ‘হোস্ট’ করা আছে। অর্থাৎ হ্যাকাররা মাথা খাটিয়ে এমনভাবে বিষয়টা সাজিয়েছে যে, লিঙ্কটি আসল বলেই মনে হবে। তবে ব্যবহারকারীদের জন্য এই মেইলগুলো যে নকল তা বোঝা মুশকিল। কারণ এগুলোর ডমেইন একেবারে আসল মেইলের মতোই। ফলে ফাঁদে পা দিয়ে অনেক ব্যবহারকারী বিপদে পড়ছেন। বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন। কোনো সন্দেহজনক ইমেল এলে সেখানে থাকা লিঙ্কে ক্লিক করবেন না। গুগল বা ওই জাতীয় কোনও সংস্থার মেল এলে সতর্ক হয়েই পদক্ষেপ করুন। যদি গুগলের পক্ষ থেকে কোনো অ্যালার্ট আসে সেক্ষেত্রে গুগলের ওয়েবসাইটে গিয়ে অথবা অ্যাপ খুলে নিজে লগইন করুন।


এই বিভাগের আরো সংবাদ