• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ময়মনসিংহে ভারতীয় আগ্রাসন ও ফিলিস্তিনে বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

হোসাইন আহাম্মেদ সুলভ
আপডেট: শুক্রবার, ২ মে, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলার বাহাদুরপুর নদীর পাড় মোড়ে শুক্রবার (২ মে ২০২৫) বাদ জুমা অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ। নবী করিম হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বারবার ব্যঙ্গচিত্র প্রকাশ, ভারতে মসজিদ-মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি নিয়ে বিতর্কিত বিল পাশ এবং ফিলিস্তিনে নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

স্থানীয় ওলামায়ে কেরাম ও রাসূলপ্রেমিক তাওহিদী জনতার উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে ইসরাইলি পণ্য বয়কটসহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাহাদুরপুর পূর্ব পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইয়াসিন আলী জীবন। বক্তব্য রাখেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, মোঃ শহিদুল ইসলাম মিন্টু ও মোঃ আবুল হাসনাত বাবু প্রমুখ।

প্রধান বক্তা মাওলানা হাবিবুর রহমান বলেন, “রাসূলুল্লাহ (সা.)-এর মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করতেও আমরা পিছপা হব না। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দুঃসাহস কেউ করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।”

বক্তারা ভারতের সাম্প্রতিক ওয়াকফ বিলের তীব্র সমালোচনা করেন এবং মুসলিম জনগণের ধর্মীয় অধিকার রক্ষায় বিশ্ব মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনে চলমান গণহত্যার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা অত্যন্ত হতাশাজনক।

সমাবেশ শেষে বাহাদুরপুর নদীর পাড় মোড় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল জয়বাংলা বাজার এলাকা প্রদক্ষিণ করে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো সংবাদ