• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

এবার ব্যবহারকারীরা শেয়ার করতে পারবে ইউটিউব সাবস্ক্রিপশন

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১২ মে, ২০২৫

বিনোদনের অন্যতম জনপ্রিয় মাধ্যম ইউটিউব। ভিডিও কনটেন্ট দেখার পাশাপাশি গান শোনা, ডকুমেন্টারি দেখা, এমনকি পড়াশোনার জন্যও অনেকেই এই প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল। তবে বিজ্ঞাপনবিহীন ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশন নিতে গেলে এখনো অনেক ব্যবহারকারী দ্বিধায় থাকেন মূলত খরচের কারণে। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইউটিউব নতুন একটি সাশ্রয়ী প্ল্যান চালুর সিদ্ধান্ত নিয়েছে, যেখানে দু’জন মিলে একসাথে সাবস্ক্রিপশন ভাগ করে নিতে পারবেন। এই নতুন পরিকল্পনায় মাত্র ২১৯ টাকার বিনিময়ে দুইজন ব্যবহারকারী ইউটিউব প্রিমিয়ামের সব সুবিধা উপভোগ করতে পারবেন। বর্তমানে একক সাবস্ক্রিপশনের জন্য যেখানে ১৪৯ টাকা এবং ফ্যামিলি প্ল্যানে ৬ জনের জন্য ২৯৯ টাকা খরচ হয়, সেখানে এই নতুন ডুয়ো প্ল্যানটি তুলনামূলকভাবে সাশ্রয়ী। নতুন এই সাবস্ক্রিপশন প্ল্যানে অংশগ্রহণ করতে হলে দু’জন ব্যবহারকারীকেই অবশ্যই গুগল অ্যাকাউন্টধারী হতে হবে এবং তাদের বয়স হতে হবে কমপক্ষে ১৩ বছর। সেই সঙ্গে, তাদের একই পরিবারভুক্ত (এড়ড়মষব ঋধসরষু এৎড়ঁঢ়) এবং একই বাড়িতে বসবাসকারী (যড়ঁংবযড়ষফ) হওয়া বাধ্যতামূলক। অর্থাৎ যুগল, ভাই-বোন কিংবা ফ্ল্যাটমেটরা একসঙ্গে এই সুবিধা নিতে পারবেন। ইউটিউব সূত্রে জানা গেছে, অনেক ব্যবহারকারী ফ্যামিলি প্ল্যানে অংশগ্রহণের মতো বড় গ্রুপে পড়েন না। তাই দু’জনের জন্য এই নতুন প্ল্যান চালুর মাধ্যমে একটি বড় সংখ্যক গ্রাহককে আকৃষ্ট করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যেমন খরচ বাঁচবে, তেমনি ব্যবহারকারীরা পাবেন বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখা, ব্যাকগ্রাউন্ডে অডিও চলা, অফলাইন ভিডিও ডাউনলোডের মতো সুবিধা। ইউটিউবের পক্ষ থেকে এখনো এই ডুয়ো প্ল্যানের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর কাছে এর সুবিধা চালু করা হয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিকঠাক চললে অচিরেই এটি সার্বজনীনভাবে উন্মুক্ত করা হবে। এই পরিকল্পনা সফল হলে ইউটিউব সাবস্ক্রিপশন গ্রাহকের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। কেননা কম খরচে দুটি অ্যাকাউন্টে প্রিমিয়ামের সুবিধা পাওয়া বর্তমানে অনেকের জন্যই একটি আকর্ষণীয় বিকল্প হতে পারে।


এই বিভাগের আরো সংবাদ