• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে সার্চ কমিটি গঠন

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৯ মে, ২০২৫

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে উপাচার্য (ভিসি), সহ-উপাচার্য (প্রো-ভিসি) ও কোষাধ্যক্ষ (ট্রেজারার) নিয়োগে সার্চ কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এই কমিটি সুপারিশ প্রণয়ন করবে।

রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইনের আলোকে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর ভিসি নিয়োগ দেবেন। এ জন্য প্রাপ্ত আবেদনপত্র যাচাই-বাছাই করে তিনজন প্রার্থীর নাম সুপারিশ করবে সার্চ কমিটি।

কমিটির সভাপতি হিসেবে রয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজনে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে। এছাড়া সার্চ কমিটিকে প্রশাসনিক সহায়তা দেবে শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ।

যোগ্য ব্যক্তিদের জীবনবৃত্তান্ত যাচাই করে তিনজনের নাম চূড়ান্ত করবে সার্চ কমিটি। এরপর তাদের মধ্য থেকে একজনকে নিয়োগের জন্য রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণে সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে।

কমিটি একইভাবে সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও দায়িত্ব পালন করবে।


এই বিভাগের আরো সংবাদ