• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমিতে অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১৮ জুন, ২০২৫

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের ঘোড়শাইল গ্রামে ঘোড়শাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক ঘর ও দোকান নির্মাণের অভিযোগ উঠেছে মোঃ কুতুব উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি মৃত বেনু শেখের ছেলে।

স্থানীয় সূত্র এবং অভিযোগকারীদের বরাতে জানা যায়, কুতুব উদ্দিন দীর্ঘদিন ধরে ঘোড়শাইল মৌজার ৫৯২ ও ৫৯৩ দাগভুক্ত রাস্তার পাশে সরকারি জমিতে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে আসছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনমাস আগে নির্মিত অবৈধ দোকান ঘর উপজেলা প্রশাসনের নির্দেশে উচ্ছেদ করা হলেও কুতুব উদ্দিন পুনরায় একই স্থানে ঘর তোলার চেষ্টা করছেন।

এ বিষয়ে ভুক্তভোগী মোঃ জয়নাল আবেদীন বলেন, আমাদের ব্যক্তি মালিকানাধীন জমির সামনেই জোর করে ঘর নির্মাণ করছেন কুতুব উদ্দিন। এমনকি আমাদের নিজেদের জায়গায় ঘর তুলতেও বাধা দিচ্ছেন। তার বিরুদ্ধে আমরা তিন শতাধিক এলাকাবাসী স্বাক্ষরিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দিয়েছি।

জয়নাল আরও অভিযোগ করেন, কুতুব উদ্দিন দীর্ঘদিন ধরে জাল দলিল তৈরি, জমি দখল, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে অর্থ আদায়সহ নানা অপকর্মে লিপ্ত। তার ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না। এমনকি প্রতিবাদ করলে হুমকি-ধামকির শিকার হতে হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হোক।


এই বিভাগের আরো সংবাদ