• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছায় ১৩ শ্রমিককে মৃত্যুকালীন কল্যাণ ফান্ড প্রদান

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের মুক্তাগাছায় ঐতিহ্যবাহী মুক্তাগাছা উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১৩ জন শ্রমিককে আংশিক মৃত্যুকালীন কল্যাণ ফান্ড প্রদান করা হয়েছে।

মুক্তাগাছা  উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রধান আহ্বায়ক মোঃ সুলতান মাহমুদ বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন আহ্বায়ক সদস্য মোঃ সোহাগ মিয়া, মোঃ রুহুল আমীন দারা ও মোঃ হারুন অর রশিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “বিগত দিনের কমিটি আমাদের ওপর প্রায় ১০ লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়ে রেখে গেছে। সেই ঋণ পরিশোধের চাপে আমরা প্রায় দিশেহারা হয়ে পড়েছিলাম। এরপর ৫ই আগস্টের পর আমাদের আয়ের উৎস সীমিত হয়ে পড়ে, ফলে শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল দুই মাস বন্ধ রাখতে বাধ্য হই।”

তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও কল্যাণ তহবিল কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান নেতারা। বক্তারা আরও বলেন, “আমরা এখন থেকে নিয়মিতভাবে এই কার্যক্রম চালিয়ে যাব এবং শ্রমিকদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থাকব। কল্যাণ তহবিল যথাসময়ে ও সঠিকভাবে বিতরণের ব্যাপারে আমরা সর্বদা সচেষ্ট থাকব।”

স্থানীয় শ্রমিকদের মধ্যে এই উদ্যোগটি ব্যাপক প্রশংসা অর্জন করেছে। অনেকেই এই ফান্ডকে শ্রমিকদের জীবনের কঠিন সময়ে বড় সহায়তা হিসেবে বিবেচনা করছেন।


এই বিভাগের আরো সংবাদ