• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মুক্তাগাছার দাওগাঁওয়ে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:

সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৩ জুলাই বিকেল ৩টায় দাওগাঁও ইউনিয়ন পরিষদ চত্বরে এই দোয়া মাহফিলের আয়োজন করে ৮নং দাওগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম শাহরিয়ার শরিফ আহমেদ।
তিনি বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের রূহের মাগফেরাত কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য লাভ হোক এই আমাদের প্রার্থনা। দেশ ও জাতির দুর্যোগে সবাইকে একসাথে মানবতার পাশে দাঁড়াতে হবে।

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লতিফ মাস্টারের সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মো দুলাল উদ্দিন, সাইফুল মালেক শহীদ, মোফাজ্জল হোসেন মোফা, মোখলেসুর রহমান, নাছির উদ্দিন মন্ডল, ডিম এম কে আনোয়ার হোসেন, কাজী নজরুল ইসলাম, বিল্লাল মাস্টার, আল-আমীন হোসাইন, যুবায়ের হোসাইন নাছিমা, আতিকুর রহমান, রমজান আকন্দ, আজাদ হোসাইনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে ইউনিয়ন পরিষদের মূল ফটক ও বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে সকলেই নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় আল্লাহর দরবারে দোয়া করেন। তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


এই বিভাগের আরো সংবাদ