মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
মাছ শিকারি সৌখিনদের জন্য সুখবর! আগামী ২২ আগস্ট ২০২৫, শুক্রবার মুক্তাগাছার নগেন্দ্র নারায়ণ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বড় পুকুরে আয়োজন করা হচ্ছে “বড়শি দিয়ে মাছ ধরার টিকিট প্রদান” অনুষ্ঠান। দিনব্যাপী এই মাছ ধরার উৎসবে সকাল থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত।
অনুষ্ঠানটি আয়োজন করছে স্থানীয় উদ্যমী যুবকদের একটি দল। তারা জানান, প্রতিটি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। প্রতি টিকিটে সর্বোচ্চ চারটি চিপ ফেলার সুযোগ থাকবে এবং অতিরিক্ত ছিপ ফেললে সংশ্লিষ্ট প্রতিযোগীর পুরস্কার বাতিল বলে গণ্য হবে।
পুকুরে মাছ ধরার ক্ষেত্রে নির্ধারিত কিছু নিয়ম ও শর্ত রাখা হয়েছে— যেমন গোয়াকি, লাঠি কিংবা অ্যাঙ্কার মারা চলবে না। মাছ ধরার স্থান টিকিট ক্রম অনুযায়ী নির্ধারিত হবে এবং অংশগ্রহণকারীদের বসার জন্যও ব্যবস্থা থাকবে। ১২ বছরের কম বয়সী কেউ মাছ ধরতে পারবে না এবং পুকুরে ঝাঁপ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
পুরস্কারের দিক দিয়েও আয়োজনটি বেশ আকর্ষণীয়। প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ (বাজারমূল্য ৫০,০০০ টাকা), দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি (৪০,০০০ টাকা), তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন (২০,০০০ টাকা) এবং চতুর্থ পুরস্কার হিসেবে থাকছে একটি বিশেষ পুরস্কার (১৫,০০০ টাকা)। তবে কাতল, রুই, ঝোল বা ব্ল্যাক ক্যাপ জাতীয় মাছ এই প্রতিযোগিতার আওতায় আসবে না।
টিকিট সংগ্রহ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে বলা হয়েছে মোঃ খোরশেদ আলম সবুজ (০১৭৩৬-৮৮৮৮৪৮), মোঃ ফজলুল হোসেন (০১৭৩০-৮৫৩৮৩৫), মোঃ আব্দুর রহিম ভূঁইয়া (০১৭৩৬-৮৫৩৮৪৪), ও মোঃ গোলাম মোস্তফা (০১৭৩৬-৮৫৩৮৫৬)–এর সঙ্গে।
আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে তারিখ পরিবর্তন হতে পারে এবং সে ক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। সব মিলিয়ে মুক্তাগাছায় বড়শি দিয়ে মাছ ধরার এমন ব্যতিক্রমী আয়োজন ইতিমধ্যেই মাছপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।