• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ছাত্র আন্দোলন থেকে জননেতা: রোকনুজ্জামান সরকার রোকনের সংগ্রামী পথচলা

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ময়মনসিংহ:

স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতির মঞ্চে আত্মপ্রকাশ ঘটে রোকনুজ্জামান সরকার রোকনের। ময়মনসিংহ জিলা স্কুলে পড়াকালীন জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে তিনি যুক্ত হন ছাত্র আন্দোলনে। সেই থেকে শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

স্কুল জীবন শেষে সরকারি কমার্শিয়াল কলেজের ছাত্র সংসদে টানা দু’বার নির্বাচিত হন—প্রথমে সাধারণ সম্পাদক (জিএস) এবং পরে সহপাঠীদের ভোটে ভিপি। কলেজ ক্যাম্পাসে তার সাহসী নেতৃত্ব ও জনপ্রিয়তা ছাত্র রাজনীতিতে তাকে এনে দেয় এক অনন্য পরিচিতি।

এই জনপ্রিয়তার ভিত্তিতে তৎকালীন জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেন। দায়িত্ব গ্রহণের পর রোকন দক্ষ সংগঠক হিসেবে ছাত্রদলকে তৃণমূল থেকে সংগঠিত ও গতিশীল করতে অগ্রণী ভূমিকা রাখেন। দলের প্রতি তার নিঃস্বার্থ শ্রম ও নেতৃত্বের প্রতিভার স্বীকৃতিস্বরূপ তিনি পর্যায়ক্রমে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেন।

ছাত্রদলের সফল নেতৃত্বের ধারাবাহিকতায় রোকনকে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি করা হয়। সেখানে তিনি যুবসমাজকে দলের মূলনীতির প্রতি অনুগত রেখে সংগঠিত করেন এবং নানা সমাজসেবামূলক ও ক্রীড়া কর্মকাণ্ডে যুক্ত থাকেন।

রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি, রোকন একাধিকবার ফ্যাসিস্ট সরকারের দায়ের করা মিথ্যা মামলায় কারাবরণ করেন। তবুও কোনো হুমকি, মামলা কিংবা নির্যাতন তার দেশপ্রেম, গণতন্ত্রচেতনা বা আন্দোলনের প্রতি নিষ্ঠাকে দমিয়ে রাখতে পারেনি।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়েছেন রোকন। তার বিপ্লবী বক্তব্য ও শ্লোগান নেতাকর্মীদের মাঝে সজীবতা এনে দেয়।

রোকনের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ও দলীয় প্রতি নিষ্ঠার মূল্যায়ন হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে মনোনয়ন প্রদান করেন। এই গুরুদায়িত্ব পাওয়ার পর থেকে তিনি দলের সাংগঠনিক শৃঙ্খলা ও শক্তিশালী ভিত্তি গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ, তাদের সুখ-দুঃখে পাশে থাকা এবং দলের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমে রোকন জনমানুষের নেতায় পরিণত হয়েছেন। ময়মনসিংহ সদরের উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি একটি বিশ্বস্ত নাম।

দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা—রোকনুজ্জামান সরকার রোকনের বলিষ্ঠ নেতৃত্বে আগামী দিনের ময়মনসিংহ হবে আধুনিকতার একটি আইকন।

ছাত্রনেতা, যুবনেতা এবং জনপ্রিয় জননেতা রোকনুজ্জামান সরকার রোকনের জন্য রইলো অশেষ শুভকামনা।

লেখক:
রিয়াজুল কবির মোঃ মামুন
সভাপতি (ভারপ্রাপ্ত),
ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল।


এই বিভাগের আরো সংবাদ