• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে আকর্ষণীয় ফিচার

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে নিয়মিত নতুন নতুন ফিচার আনছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার আরও উন্নত নিরাপত্তা সুরক্ষা যোগ করতে যাচ্ছে মেটা মালিকানাধীন এই অ্যাপটি। শিগগিরই হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাকআপের জন্য ‘পাস কি’ (চধংংশবু) সাপোর্ট চালু করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চ্যাট ব্যাকআপকে আরও নিরাপদভাবে এনক্রিপ্ট (ঊহপৎুঢ়ঃ) করতে পারবেন। হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, ধীরে ধীরে সব ব্যবহারকারীর কাছে এই নতুন ফিচারটি পৌঁছে যাবে। পাস কি মূলত একটি ডিজিটাল চাবি, যা প্রচলিত পাসওয়ার্ডের চেয়ে অনেক বেশি নিরাপদ ও ব্যবহারবান্ধব। এটি কোনো ওয়েব সার্ভারে সংরক্ষিত থাকে না। বরং ব্যবহারকারী সহজেই ৪ সংখ্যার পিন কোড, মুখের পরিচয় (ঋধপব ওউ) বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে নিজের ডেটায় প্রবেশাধিকার পেতে পারেন। হোয়াটসঅ্যাপের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যেভাবে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত চ্যাট ও কল পাস কি দিয়ে সুরক্ষিত রাখছেন, এখন সেই একই সুরক্ষা সুবিধা থাকছে চ্যাট ব্যাকআপেও; যাতে আপনার ডেটা সবসময় নিরাপদ, সহজলভ্য এবং শুধু আপনার জন্যই সংরক্ষিত থাকে।’ উল্লেখ্য, শুরুতে হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ এনক্রিপটেড ছিল না। পরে ২০২১ সালে ব্যাকআপ সুরক্ষায় এনক্রিপশন সুবিধা চালু হয়। তখন ব্যবহারকারীদের ব্যাকআপে প্রবেশ করতে হতো পাসওয়ার্ড বা **৬৪ অক্ষরের এনক্রিপশন কি** ব্যবহার করে। তবে এতে সমস্যা ছিল, পাসওয়ার্ড বা কি ভুলে গেলে ব্যাকআপ পুনরুদ্ধার করা যেত না। নতুন পাস কি ফিচার সেই জটিলতাই দূর করবে। এখন থেকে আর কোনো জটিল কোড মনে রাখার প্রয়োজন হবে না।


এই বিভাগের আরো সংবাদ