• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ জনতা। 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে পত্রিকাটির প্রধান কার্যালয়ে হামলা চালাতে দেখা গেছে।

এসময় বেশ কয়েকজন অফিসে ডুকে ভাংচুর করে নথি বাইরে এনে আগুনে পুড়িয়ে দিতে দেখা যায়।

এছাড়া কার্যালয়টির বেশ কয়েকটি আসবাবপত্র ভেঙে ফেলতে দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান, রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্তিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। সেখানকার কাগজপত্র, কম্পিউটার নীচে ফেলে দেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন।

এরআগে রাত ৯টায় ইনক্লাব মঞ্চের হাদির মৃত্যুর ঘটনা জানা যায়। আর এমন মৃত্যুর খবর পেয়েই জনতার মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।

তারই ধারাবাহিকতায় রাজধানীর বেশ কয়েকটি জায়গায় ছাত্র-জনতা রাজপথে নেমে পড়েন।


এই বিভাগের আরো সংবাদ