• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শেরপুরে অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতির সভা

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

শেরপুরে জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের নতুন বাস টার্মিনাল এলাকাস্থ বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মো. ছাদেক আলী মাস্টার। সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী আব্দুল মোতালেব, আব্দুল মতিন আজাদ, ফারুক আহমেদ, আনসার আলী, নূর মোহাম্মদ, ইমাম আলী হীরা, মোস্তাফিজুর রহমান প্রমুখ। সংগঠনের কোষাধ্যক্ষ মো. নওশাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানে আগামী ৭ ফেব্রুয়ারি সমিতির পরবর্তী কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সেইসাথে নির্বাচন পরিচালনার জন্য প্রকৌশলী মো. আব্দুল মোতালেবকে প্রধান নির্বাচন কমিশনার মনোনীত করা হয়।


এই বিভাগের আরো সংবাদ