• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

বেগম জিয়ার স্মরণে শোকসভায় সপরিবারে তারেক রহমান

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে এই শোকসভা শুরু হওয়ার কথা থাকলেও দুপুর গড়ানোর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পেশাজীবী ও সাধারণ মানুষের ঢল নামতে শুরু করেছে। শোকসভায় সভাপতিত্ব করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। উপস্থাপনা করছেন আশরাফ কায়সার এবং কাজী জেসিন।

এ শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য দেবেন।

এর আগে, সপরিবারে শোকসভাস্থলে আসেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে রয়েছে, স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ছোট আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভায় অংশ নিতে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জ্যেষ্ঠ চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী এবং ধর্মীয় প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। শোকসভার প্রস্তুতি সম্পর্কে অধ্যাপক মাহবুব উল্লাহ জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক সমাবেশ নয়, বরং দেশবাসীর সম্মিলিত শোকের বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানটিকে গাম্ভীর্যপূর্ণ রাখতে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ও শৃঙ্খলা ব্যবস্থা।

শোকের মর্যাদা রক্ষায় সভাস্থলে সেলফি তোলা, স্লোগান দেওয়া বা হাততালি দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হচ্ছে না; সবাইকে নির্ধারিত আসনে বসে শোকসভায় অংশ নিতে দেখা যাচ্ছে।


এই বিভাগের আরো সংবাদ